যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন সানা Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন সানা

যুক্তরাষ্ট্রে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন সানা




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন বিভাগ তাকে আটক করে। পরদিন বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে আগেই মামলা সংক্রান্ত তথ্য ইমিগ্রেশনে জানানো হয়েছিল। তাকে উপজেলার চাখার ইউনিয়নের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অ্যাডভোকেট সানার গ্রেপ্তারের খবরে বানারীপাড়ায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে এবং তার ফাঁসির দাবি তোলে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলের সভাপতি গোলাম ফারুকের কাছে পরাজিত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD