যাত্রীসেবায় ব্যতিক্রম উদ্যোগ লঞ্চ মালিকের, ছয় বছর ধরে ফ্রি ইফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




যাত্রীসেবায় ব্যতিক্রম উদ্যোগ লঞ্চ মালিকের, ছয় বছর ধরে ফ্রি ইফতার

যাত্রীসেবায় ব্যতিক্রম উদ্যোগ লঞ্চ মালিকের, ছয় বছর ধরে ফ্রি ইফতার




নিজস্ব প্রতিবেদক ॥ নৌপথে রোজাদার যাত্রীদের কষ্ট লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাতারহাট শিপিং লাইন্স। প্রতিষ্ঠানটির দোয়েল পাখি-১০ লঞ্চে টানা ছয় বছর ধরে রমজান মাসজুড়ে প্রতিদিন শত শত যাত্রীকে বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। ২০২১ সালে এ কার্যক্রম চালু করেন মালিক রুহুল আমিন, যিনি বরিশালের বাসিন্দা। বর্তমানে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১০০০ যাত্রী এই সেবার আওতায় আসছেন।

লঞ্চটি দুপুরে ভোলার ইলিশা ঘাট থেকে যাত্রা শুরু করে কালীগঞ্জ ঘাট হয়ে রাজধানী ঢাকার পথে চলাচল করে। দীর্ঘ নৌপথে ইফতারের সময় হওয়ায় যাত্রীদের সুবিধার্থে উন্নত মানের খাবার প্রস্তুত করে পরিবেশন করা হয়।

লঞ্চ মালিকের ছেলে জুবায়ের জানান, যাত্রীদের পাশাপাশি স্টাফ ও হকারদের জন্যও একই ব্যবস্থা রাখা হয়। এটি সম্পূর্ণ অলাভজনক সেবা, কেবল সওয়াবের উদ্দেশ্যে পরিচালিত।

নিয়মিত যাত্রী সোবাহান হাওলাদার বলেন, রমজানে লঞ্চে ইফতার বিতরণ যাত্রীদের জন্য স্বস্তির পাশাপাশি আনন্দের পরিবেশ তৈরি করে। স্থানীয় সাংবাদিক আসাদুল ইসলামও জানান, এই রুটে যাতায়াতকারীদের জন্য এটি একটি বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিবছরই এই সেবা অব্যাহত রয়েছে।

লঞ্চের স্টাফ সুমন বলেন, বিকেল থেকেই ইফতার প্রস্তুতি শুরু হয় এবং পুরো রমজান মাসজুড়ে কার্যক্রম চলবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইলিশা থেকে কালীগঞ্জ হয়ে ঢাকাগামী দীর্ঘ যাত্রাপথে রোজাদারদের কষ্ট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা আশা করছেন, অন্যান্য লঞ্চ মালিকরাও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD