যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিজয় দিবস উদযাপন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিজয় দিবস উদযাপন




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও ফুল অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিতরা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা প্রকাশ করেন।

সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বেলস্ পার্ক মাঠে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রশাসনের অংশগ্রহণে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করা হয়।

বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপি সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র‌্যালি বের করে। ত্রিশটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে র‌্যালিতে যোগ দেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। জেলা বিএনপি ও উপজেলা নেতৃবৃন্দ পৃথকভাবে র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করেন।

সকাল ৮টায় বরিশাল মহানগর জামায়াতে ইসলামীও সদর রোড থেকে র‌্যালি বের করে। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD