মেঘনায় কোস্টগার্ডের অভিযান: ৫৩ ড্রেজার, কোটি টাকা জব্দ, আটক ৬ Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




মেঘনায় কোস্টগার্ডের অভিযান: ৫৩ ড্রেজার, কোটি টাকা জব্দ, আটক ৬

মেঘনায় কোস্টগার্ডের অভিযান: ৫৩ ড্রেজার, কোটি টাকা জব্দ, আটক ৬




হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলায় মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং একটি চাঁদাবাজির কাজে ব্যবহৃত স্পিডবোট জব্দ করা হয়েছে। অভিযানে ছয়জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

রোববার (১১ মে) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) সকাল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫৩টি ড্রেজার ও ৩৬টি বাল্কহেড আটক করা হয়। একইসঙ্গে এক কোটি টাকার বেশি নগদ অর্থ, মাদকদ্রব্য এবং একটি স্পিডবোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) ও সৈকত (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকায় নিয়মিত নজরদারি ও টহল জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই অভিযান স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থানকে আরও সুস্পষ্ট করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD