মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত মফস্বল সাংবাদিক সগীর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত মফস্বল সাংবাদিক সগীর

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত মফস্বল সাংবাদিক সগীর




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মো. সগীর আহম্মেদ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র অর্জন করেছেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব এবং জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক মো. সগীর আহম্মেদকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের আগে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার এবং সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসা। সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। তিনি বলেন, “মাদার তেরেসার মতো মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের কর্ম থেকে আমাদের শিখতে হবে। আজকের সম্মাননা প্রাপ্তদের কাজও মানুষকে অনুপ্রাণিত করবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। তিনি বলেন, “সাংবাদিক সগীর আহম্মেদ দেশের মফস্বল সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এ সম্মান আমাদের দেশের গর্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন এবং গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী মো. মাসুদুর রহমান মিলকী।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে সাংবাদিক সগীর আহম্মেদ বলেন, “এই সম্মাননা আমাকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উৎসাহ দেবে। আমি কৃতজ্ঞ আমার সহকর্মী, পরিবার এবং সার্ক কালচারাল কাউন্সিলের প্রতি।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD