মাদকসেবী প্রিন্সকে গ্রেফতারের দাবিতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা । Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদকসেবী প্রিন্সকে গ্রেফতারের দাবিতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা ।

মাদকসেবী প্রিন্সকে গ্রেফতারের দাবিতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা ।




পটুয়াখালী প্রতিনিধি :
পরীক্ষা চলাকালে স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকের ওপর সন্ত্রাসী হামলা গালাগাল চেয়ার ভাংচুরের প্রতিবাদে এবং বখাটে প্রিন্স হাওলাদারের বিচারের দাবিতে ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকরা মানবন্ধন প্রতিবাদ করেছেন।

রবিবার দুপুরে ধানখালীর কলেজ বাজারের সড়কে মর্নিংস্টার প্রি-ক্যাডেট স্কুলের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রবিবারের পরীক্ষা বর্জন করেছে। এসময় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম মৃধা, বাজার ব্যবসায়ী মান্নান গাজী। বক্তারা বখাটে প্রিন্সকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, স্কুলের সামনে মাহেন্দ্র স্ট্যান্ড করে বখাটে মাদকসেবী প্রিন্স হাওলাদার বখাটেপনা করে বেড়াচ্ছে। রবিবার বেলা ১১ টার দিকে পরীক্ষা চলাকালে মহিলা অভিভাবকরা স্কুলের সামনে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। এসময় প্রিন্স হাওলাদার গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করায় দুইটি চেয়ার ভাংচুর করে। তাৎক্ষণিক স্থানীয়রা প্রিন্সকে আটকে রাখে। কিছুক্ষণ পরে তার বাবা হাবিবুর রহমান এসে উদ্ধার করে নেয়। স্থানীয়রা জানায় প্রিন্স এলাকার চিহ্নিত বখাটে। তার নামে কলাপাড়া থানায় একাধিক জিডি রয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আহম্মেদ জানান, খোঁজ নিয়ে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন। ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, তিনি পিন্সের ব্যাপারে অভিযোগ শুনেছেন। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD