মহিপুরে ফেরিঘাটে রড–হাতুড়ির আঘাতে রক্তাক্ত মাছ ব্যবসায়ী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




মহিপুরে ফেরিঘাটে রড–হাতুড়ির আঘাতে রক্তাক্ত মাছ ব্যবসায়ী

মহিপুরে ফেরিঘাটে রড–হাতুড়ির আঘাতে রক্তাক্ত মাছ ব্যবসায়ী




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে আবারও ঘটল সন্ত্রাসী হামলার ঘটনা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পুরাতন ফেরিঘাট এলাকায় মৎস্য ব্যবসায়ী কামাল বেপারি (৩০)-এর ওপর আকস্মিক হামলায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বিকেল সাড়ে ৪টার দিকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তিনজনের নেতৃত্বে কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে।

প্রথমে স্থানীয়রা গুরুতর আহত কামালকে তুলাতুল ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হলেন আবু জাফর, হানিফ ও রাসেলসহ আরও কয়েকজন। তাদের দাবি, “এ হামলা পূর্বপরিকল্পিত এবং কোনো তর্ক বা বিবাদ ছাড়াই চালানো হয়েছে।”

আহত কামাল বলেন, “আমি শুধু চা খাচ্ছিলাম। হঠাৎ তারা এসে আমাকে রড–হাতুড়ি দিয়ে মারধর শুরু করে। শত্রুতা নেই কারও সঙ্গে।” তিনি ‘কামাল ফিস’ নামে স্থানীয় একটি ব্যবসা পরিচালনা করেন।

অভিযুক্তদের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. পলি সাহা জানান, কামালের মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, “লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD