ভোলায় গৃহবধূকে এসিড নিক্ষেপ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




ভোলায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

ভোলায় গৃহবধূকে এসিড নিক্ষেপ




অনলাইন ডেস্ক || ভোলার লালমোহনে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোঁড়া অ্যাসিডে সুফিয়া বেগম ওরফে মমতাজ (৫২) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টায় উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসিড দগ্ধ গৃহবধূ ওই এলাকার ইমান আলীর স্ত্রী। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মমতাজের মেয়ে বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা করেন। ওই মামলায় আলাউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস পূর্বে গৃহবধূ মমতাজের স্বামী একই বাড়ির প্রতিপক্ষ বেলালকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার প্রস্তুতি নেয়। ওই দিন বেলালকে পিটিয়ে হাত-পা বেঁধে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে বস্তা ভরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে নিয়ে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত বেলালকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত ইমান আলীকে পুলিশ গ্রেপ্তার করে। বেলাল চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে এখনো ভর্তি রয়েছে। এ সুযোগে ইমান আলী জামিনে এসে বেলালের পরিবারকে ফাঁসাতে সুযোগ খোঁজে।

সোমবার রাতে তার স্ত্রী মমতাজ গায়ে এসিড জাতীয় পদার্থ ঢেলে নাটক সাজায় বলে দাবি করেন বেলালের মা বিবি মরিয়ম।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় মামলা করা হয়েছে। তবে এটি এসিড কিনা তা নিয়ে সন্দেহ আছে। ঘটনার তদন্ত হবে। ভিকটিমের পরিবারের সাথে অভিযুক্তদের পূর্ব থেকে বিরোধ চলে আসছে। তার জের ধরেও এ ঘটনা ঘটাতে পারে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD