বেইলি ব্রিজ ভেঙে দিলো মাতাল ট্রাক ! Latest Update News of Bangladesh

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন চার লাখের বেশি শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আজ ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা




বেইলি ব্রিজ ভেঙে দিলো মাতাল ট্রাক !

বেইলি ব্রিজ ভেঙে দিলো মাতাল ট্রাক !




বরিশালের গৌরনদী উপজেলায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় বেইলি ব্রিজে ভেঙে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে দু’পাশে দূরপাল্লার শতশত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইল্লা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। এদিকে ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে

স্থানীরা জানায়, ফরিদপুর থেকে বালু বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বটতলা নামক স্থানে বেইলি ব্রিজে উঠলে রেলিং এ ধাক্কা লেগে সেতুটির উত্তরপাশ দেবে যায় এবং সেতুটির কয়েকটি পাটাতন ভেঙে ট্রাকটি সেতুর উপর আটকা পড়ে। এরপর থেকে মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে দু’প্রান্তে শতশত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে টেকের হাট থেকে কোটালীপাড়া,আগৈলঝাড়া হয়ে অনেকটা পথ ঘুরে কিছু বাস চলাচল করছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপন করতে সকাল থেকে কাজ করে যাচ্ছেন। তবে ট্রাক আটকে পড়ে সেতুটি অনেকখানি দেবে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ট্রাক সরিয়ে বেইলি ব্রিজ মেরামত করে কয়টা নাগাদ যানবাহন চলাচল চালু করা যাবে বলা যাচ্ছে না । তবে চেস্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে। তবে চালকের সহযোগী ও ট্রাকের থাকা এক শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD