বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫

বাবুগঞ্জে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ আটক ৫




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শিষ্য প্যাদা ওরফে গলাকাটা শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, অবৈধ সিগারেট ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ৪টা থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক-৬২ ইবি’র নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝড়া আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালান।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সহিদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), মো. সিরাজুল ইসলাম (৬৩), মো. মামুন খান (৩৫), মো. অসীম ব্যাপারী (২৮) ও মো. সুলতান (৪৭)। তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, ৪০,৫৯১৭ টাকা নগদ, একটি ইলেকট্রিক শক মেশিন, ২৭ পিস ইয়াবা, মাদক সেবনের উপকরণ, চারটি মোবাইল ফোন, দুটি মাদক মাপার যন্ত্র ও তিনটি ব্যাংকের চেক বই।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযান শেষে আজ বিকাল ৩টায় তাদের বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD