বাবুগঞ্জে ফার্মাসিষ্টের প্রাণ নিতে চায় মাদকাসক্ত সুরুজ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বাবুগঞ্জে ফার্মাসিষ্টের প্রাণ নিতে চায় মাদকাসক্ত সুরুজ

বাবুগঞ্জে ফার্মাসিষ্টের প্রাণ নিতে চায় মাদকাসক্ত সুরুজ




রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বাবুগঞ্জের উত্তর দেহেরগতি গ্রামে এক মাদকাসক্ত বখাটের বিরুদ্ধে ফার্মাসিষ্টকে প্রাণনাশসহ তার মাছের ঘের ধংশ করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যপারে ২৯ আগষ্ট ফার্মাসিষ্ট ও মাছের ঘের মালিক মো. কবির সরদার বাবুগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে হুমকিপ্রদানকারী মাদকাসক্ত বখাটে সুরুজ হাওলাদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।

জানা গেছে উত্তর দেহেরগতি গ্রামের কবির সরদার ঔষধের ফার্মেসী পরিচালনার পাশাপাশি নিজ পুকুরের সঙ্গে পাশ্ববর্তী আফসার আলী হাওলাদারের পুকুরের কিছু অংশ ৫ বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।আফসার আলী হাওলাদারের ভাই শাহজাহান হাওলাদারের ছেলে মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির সুরুজ হাওলাদার ২৬ আগষ্ট সকাল ৮টার দিকে কবির সরদারকে উত্তর দেহেরগতি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা নামক স্থানে নিরু আক্তারের চায়ের দোকানে পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালাগাল,২৪ ঘন্টার মধ্যে মাছের ঘের ধংশ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়।

এসময় কবির সরদারকে বখাটে সুরুজ মারধর করতে উদ্যত হলে স্থাণীয় লোকজন তাকে রক্ষা করেন। নিরাপত্তাহীনতায় থাকা কবির সরদারের আশংকা মাদকাসক্ত সুরুজ হাওলাদার যেকোন সময় তার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD