বাবুগঞ্জে আবারো বিদ্যালয় থেকে ৫ টি বোমা উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে আবারো বিদ্যালয় থেকে ৫ টি বোমা উদ্ধার

বাবুগঞ্জে আবারো বিদ্যালয় থেকে ৫ টি বোমা উদ্ধার




আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশালের বাবুগঞ্জে বিদ্যালয় থেকে ৯ দিনের মাথায় পরিত্যক্ত অবস্থায় বোমা উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে। পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাত ১০ টায় বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি পেট্রোল ও দুটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে । ডিউটি অফিসার জয় ব্যানার্জী বলেন,বাবুগঞ্জ থানার এসআই শরিফুল বাদী হয়ে বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ব্যপারে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, থানার টহলরত একটি পুলিশ দল রাকুদিয়া নতুন হাটে কাছে অবস্থান করছিল। হটাৎ বোমার শব্দে তারা আতঙ্কিত হয়ে উঠেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাশ থেকে ওই বোমা উদ্ধার করেন। পুলিশ বলছে এ ঘটনা হয়তো জামায়াত,বিএনপি আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল। উল্লেখ্য ২৫/১০/১৮ ইংরেজী তারিখ রাত ১০ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্য রাজকর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬টি হাত বোমা উদ্ধার করে পুলিশ। এদিকে বাবুগঞ্জ উপজেলার দায়ীত্বশীল বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বোমা উদ্বারের নাটক করে গায়েবী মামলা করে আমাদের জাতীয় নির্বাচন থেকে দুরে রাখার প্রয়াস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD