বানারীপাড়ায় অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




বানারীপাড়ায় অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বানারীপাড়ায় অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তারিকুল ইসলাম তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের নিজ বাড়ি থেকে তারিকুল ইসলাম তারেককে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ও ধারালো সামগ্রী অবৈধভাবে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারিকুল ইসলাম তারেক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি ২০১১ সালে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিলেও পরাজিত হন।

গ্রেফতারের পর পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের ব্যবহার ও এর পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে এ ঘটনায় আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD