বাউফলে কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচার ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচার ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

বাউফলে কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচার ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন




আমজাদ হোসেন: বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় নিহত কলেজ ছাত্র মো. জাহিদুল ইসলামের (১৮) হত্যাকারী চালকের বিচার ও নিষিদ্ধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে গতকাল সোমবার সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলার কাছিপাড়া বাজার এলাকায় কাছিপাড়া-বগা সড়ক সকাল ১০ টা থেকে অবরোধ করে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার দুই সহাস্রাধিক মানুষ অংশ নেয়

 

 

সমাবেশে কলেজ শিক্ষক মো. বাবুল আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজ শিক্ষক সহিদুল ইসলাম, ইব্রাহিম খান, আবু হাসান মিরন, ইউপি সদস্য রিপন সিকদার, শিক্ষার্থী মো. রিয়াজ আকন প্রমুখ।

 

বক্তারা বলেন,‘ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর কোনো ভাবেই নিষিদ্ধ যান ট্রলি সড়কে চলতে দেওয়া যাবে।’ এজন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

উল্লেখ্য গত শনিবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বাহেরচর-কাছিপাড়া সড়কের বলাই-কানাই দীঘির পূর্ব পাশ এলাকায় ট্রলির ধাক্কায় নিহত হন কাছিপাড়া গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম। ঘটনার সময় জাহিদুল মোটরসাইকেলে করে আলামিন নামে এক আরোহীকে নিয়ে বাহেরচর বাজার থেকে কাছিপাড়ার উদ্দেশ্যে আসছিলেন।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘নিহত জাহিদুলের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD