বরিশালে ১৯৬টি অস্ত্রের মধ্যে থানায় জমা হলো ২৪টি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ১৯৬টি অস্ত্রের মধ্যে থানায় জমা হলো ২৪টি!

বরিশালে ১৯৬টি অস্ত্রের মধ্যে থানায় জমা হলো ২৪টি!




নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত পাওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্তে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার আদেশ দেওয়ার পর গত তিনদিনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাত্র ২৪টি অস্ত্র জমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইনী জটিলতায় পড়তে হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রমতে, ব্যাক্তি পর্যায়ে বরিশাল জেলা ও মহানগর এলাকায় ১৯৬টি অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, শর্টগান, এক-নলা ও দো-নলা রাইফেল।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের থানায় ২৪টি আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ অস্ত্র জমা না দিলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে। এরমধ্যে যারা অস্ত্র জমা দিচ্ছেন তাদের একটি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে। যা সংরক্ষণ করার জন্য বলা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD