বরিশালে প্রতিমন্ত্রীর উদ্যোগে কম দামে মিলছে নিত্যপণ্য Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশালে প্রতিমন্ত্রীর উদ্যোগে কম দামে মিলছে নিত্যপণ্য

বরিশালে প্রতিমন্ত্রীর উদ্যোগে কম দামে মিলছে নিত্যপণ্য




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দীগঞ্জে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে ন্যায্যমূল্যের অস্থায়ী বাজার চালু করা হয়েছে। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসানের নির্দেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই উদ্যোগ বাস্তবায়ন করছেন। পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় ২৩ ফেব্রুয়ারি চালু হওয়া বাজারটি চলবে ৩০ রমজান পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে পেঁয়াজ ৪০ টাকা, রসুন ১২০ টাকা, ছোলা ৮০ টাকা, আলু ১২ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৪৫ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা এবং লেবু ৩৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খেজুর ৩০০–৩৫০ টাকা, মাল্টা ৩০০ টাকা, আপেল ৩০০ টাকা ও কমলা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে গরুর মাংস ৬০০–৬৫০ টাকা এবং মুরগির মাংস ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, বাজারটি চালুর ফলে সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এসেছে। প্রথম দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং করে।

গিয়াস উদ্দিন দীপেন বলেন, প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD