বরিশালে ডেভিল হ্যান্ট অভিযানে আটক ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বরিশালে ডেভিল হ্যান্ট অভিযানে আটক ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন

বরিশালে ডেভিল হ্যান্ট অভিযানে আটক ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন




বানারীপাড়া প্রতিনিধি ॥ ডেভিল হ্যান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল আওয়ামী লীগের একজন পরিচিত কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ডেভিল হ্যান্ট ফেজ-২’ অপারেশনের আওতায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে যাচাই চলছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD