বরিশালে ছাত্র-জনতার সড়ক অবরোধ, হাদি হত্যার বিচারের আল্টিমেটাম Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ছাত্র-জনতার সড়ক অবরোধ, হাদি হত্যার বিচারের আল্টিমেটাম

বরিশালে ছাত্র-জনতার সড়ক অবরোধ, হাদি হত্যার বিচারের আল্টিমেটাম




নিজস্ব প্রতিবেদক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটায় নথুল্লাবাদ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন তারা। ফলে বরিশাল থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত অবরোধ চলমান থাকায় যাত্রী ও যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ‘বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, “হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজন হলে আন্দোলন আরও কঠোর হবে।”

আন্দোলনকারী মহসিন উদ্দিন বলেন, “হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

এদিকে অবরোধের কারণে মহাসড়ক সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD