বরিশালে আ’লীগ 'নেতার ছেলের সন্ত্রাসী ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে আ’লীগ ‘নেতার ছেলের সন্ত্রাসী !

বরিশালে আ’লীগ ‘নেতার ছেলের সন্ত্রাসী !




অনলাইন ডেস্ক// বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাসেল পাইক (২৫) নামে এক যুবককে মারধর করে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ভর্তি করা করা হয়েছে।

বুধবার বেলা ১০টার দিকে উপজেলার টেম্পুস্ট্যান্ড এলাকায় বসে এই হামলা করে কথিত ছাত্রলীগ নেতা সিয়েল সেরনিয়বাত। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রইচ সেরনিয়বাতের ছেলে।

তবে ছাত্রলীগের কোন সংগঠনে সিয়েল সেরনিয়াবাতের পদপদবি নেই বলে জানিয়েছেন উপজেলার ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।     .রক্তাক্ত যুবক.

হামলার শিকার রাসেল পাইকের বড় ভাই আসাদুল পাইক জানিয়েছেন- সকালে আগৈলঝাড়া বাজারে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে রাসেল বাসায় ফিরছিল। পথিমধ্যে টেম্পুস্ট্যান্ডে সিয়েল সেরনিয়বাত তার ওপর অতর্কিত হামলা করে এবং হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় সিয়েল সেরনিয়াবাত।

স্থানীয়রা অচেতন অবস্থায় রাসেলকে উদ্ধার করে উপজেলার গৈলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। কিন্তু এখানে চিকিৎসা দেওয়ার পরেও বিকেল ৩ টা পর্যন্ত রাসেলের জ্ঞান ফেরেনি।

উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা দুলাল পাইকের ছেলে আসাদুল অভিযোগ করে বলেন- তাদের বিরোধীদের সাথে চুক্তিবদ্ধ হয়ে সিয়েল সেরনিয়বাত যুবক রাসেলের ওপর হামলা করেছে। এই ঘটনাটি তাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে অবহিত করা হয়েছে। সেই সাথে একটি মামলা করারও প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে সিয়েল সেরনিয়বাতের পিতা আ’লীগ নেতা রইচ সেরনিয়াবাত বলছেন- তিনি শুনেছেন রাসেলের সাথে তার ছেলে হাতাহাতি হয়েছে। এতে সিয়েলও আহত হয়েছে গৈলা হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলছেন এই সংক্রান্ত বিষয়ে থানা পুলিশ কিছুই জানে না। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD