ববিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মশাল মিছিল, ভি‌সির কুশপুত্তলিকা দাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ববিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মশাল মিছিল, ভি‌সির কুশপুত্তলিকা দাহ

ববিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মশাল মিছিল, ভি‌সির কুশপুত্তলিকা দাহ




নিজস্ব প্রতিবেদক:বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার একদিন পরেও আন্দোলন চালিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।দাবি আদায়ের আন্দোলনের চতুর্থ দিন শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের কেন্দ্রীয় শহীদ মিনার থে‌কে‌ মশাল মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। প‌রে তারা বিশ্ব‌বিদ্যাল‌য়ের একা‌ডে‌মিক ভব‌নের সাম‌নে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়‌কে কিছুক্ষণ অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে। এর পরপরই বিশ্ব‌বিদ্যাল‌য়ের মূল ফট‌কের সাম‌নে উপাচার্যের কুশপু‌ত্তি‌লিকা দাহ ক‌রেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।এর আগে বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা ভিসির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালনের প্রতিবাদ করায় ভিসি এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছেন। এর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন এবং বুধবার শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ দফা দাবি পেশ করা হয়।তারা আরো জানান রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় ভিসি নিজে থেকে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন এবং তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিবেন। পাশাপাশি তাকে পদত্যাগ করতে হবে।এ দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD