প্রাথমিকে গলাচিপার বি.টি.এফ স্কুলের শতভাগ জিপিএ-৫ অর্জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রাথমিকে গলাচিপার বি.টি.এফ স্কুলের শতভাগ জিপিএ-৫ অর্জন

প্রাথমিকে গলাচিপার বি.টি.এফ স্কুলের শতভাগ জিপিএ-৫ অর্জন




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:
গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৮ পরীক্ষায় বিরাট সাফল্য লাভ করেছে। ২০১৮ শিক্ষাবর্ষে বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ-৫ অর্জনের সাফল্য লাভ করেছে।

 

 

ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। এই নিয়ে স্কুলটি পরপর তিনবার শতভাগ জি.পি.এ-৫ অর্জন করেছে। সরকারি ভাবে ফলাফল ঘোষণার পরে স্কুল আঙ্গিনায় শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা আনন্দে উল্লাসে মেতে ওঠে।

 

 

স্কুলের ভালো ফলাফল অর্জন করায় স্কুলের অধ্যক্ষ ও মিসেস নির্বাহী অফিসার তাওছিনা মাকসুদ প্রথমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, টিম ওয়ার্ক, সুন্দর পাঠদান, সাপ্তাহিক মূল্যায়ন ও পরীক্ষা সর্বোপরি শৃঙ্খলাই আমাদের স্কুলের ভালো ফলাফলের মূল ভিত্তি। আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতি বদ্ধ।তিনি সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়।

 

 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম জানান, স্কুলের শৃঙ্খলা ও পরিচালনা কমিটির দায়িত্বশীল ভূমিকা পালন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষকদের দায়িত্বশীলতাই এই সাফল্য অর্জনে ভূমিকা রাখছে। তিনি স্কুলের সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুছেচ্ছা জানিয়ে স্কুলের সাফল্য কামনা করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলটি তৎকালীন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমানে যুগ্ম সচিব, শিক্ষা দরদী আলোকিত মানুষ জনাব আবুল কাসেম মো: মহিউদ্দিন ২০০৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন।বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করায় স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জাানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD