পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী মুফতি হাবিবুর, দল থেকে বহিস্কার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী মুফতি হাবিবুর, দল থেকে বহিস্কার

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী মুফতি হাবিবুর, দল থেকে বহিস্কার




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ টানাপোড়েন ও বিভাজন নির্বাচনী রাজনৈতিক প্রেক্ষাপটে আলোড়ন সৃষ্টি করেছে। পটুয়াখালী-১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান সোমবার (৮ ডিসেম্বর) পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনের পরই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া জানান, এই সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশনা এবং জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছে।

বর্তমানে পটুয়াখালী-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। তারা হলেন– বিএনপি মনোনীত এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামের আব্দুল কাইউম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুফতি মো. ওমর ফারুক শরীফ এবং বিদ্রোহী প্রার্থী মুফতি হাবিবুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টি–এনসিপি ও গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থীতার বিষয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাবিবুর রহমানের বিদ্রোহী প্রার্থিতা দলীয় সমীকরণকে পরিবর্তন করতে পারে। বিশেষ করে যদি তিনি বড় রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হন, তবে পটুয়াখালী-৪ আসনে নতুন প্রতিযোগিতার সৃষ্টি হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD