নাজিরপুরে মৎস্যজীবিদের চাল বিতরনে অনিয়ম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে মৎস্যজীবিদের চাল বিতরনে অনিয়ম

নাজিরপুরে মৎস্যজীবিদের চাল বিতরনে অনিয়ম




অনলাইন ডেস্ক:পিরোজপুরের নাজিরপুরে মৎস্যজীবিদের চাল বিতরনে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ চালের তালিকা তৈরীতে স্থানীয় মৎস্য জীবি নেতারা মৎস্য অফিসের কথা বলে কার্ড প্রতি ১ হাজার থেকে ১৫ শত টাকা করে আদায় করেছে বলে আভিযোগ উঠেছে। এ ছাড়া এ তালিকা তৈরীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের কাছ থেকে কোন পরামর্শ বা তালিকা নেয়া হয় নি বলে চেয়ারম্যান মেম্বারদের অভিযোগ। এ বিষয়ে চলতি মাসের উপজেলা মাসিক আলোচনা সভায় এ অভিযোগ করেন তারা। তখন তারা এ চাল বিতরনের দায়িত্ব নিবেন না বলেও জানান।

এ চাল ইলিশ মাছ ধরার জেলেদের দেয়ার কথা থাকালেও তালিকা তৈরীতে তা মানা হয়নি। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, নিবন্ধিত জেলেদের নিয়ে এ চাল প্রদানের তালিকা তৈরী করা হয়েছে। তা ছাড়া আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। আমার যোগদানের আগেই এ তালিকা তৈরী করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানান গেছে, চলতি বছরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে ১৮৩, মালিখালী ২২৮, দেউলবাড়ি ১৯২, দীর্ঘা ১২৬, শাখারীকাঠী ২২১, সদর ১৭৬, শেখমাটিয়া ১২৭, শ্রীরামকাঠী ১৫৫, কলারদোয়ানিয়া ১৬৬ জন নিয়ে মোট ১হাজার ৫শত ৭৪ জনকে এ চাল প্রদান করা হয়েছে। এদের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। উপজেলার শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মনিরুজ্জামান আতিয়ার জানান, উপজেলার সবচেয়ে বেশী মৎস্য জীবি ওই ইউনিয়নে।

এদের অধিকাংশই সাগরে মাছ ধরার জেলে। কিন্তু মালিখালী ইউনিয়নে এ চাল প্রদানের তালিকায় সংখ্যা প্রায় দ্বিগুন রয়েছে। উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোশারেফ হোসেন খান জানান, এ তালিকা তৈরীতে আমাদের কোন সহযোগীতা না নিয়ে অর্থের বিনিময় এ তালিকা তৈরী করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD