নাজিরপুরে ওলামালীগ নেতা রফিকুল'র কান্ড ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে ওলামালীগ নেতা রফিকুল’র কান্ড !

নাজিরপুরে ওলামালীগ নেতা রফিকুল’র কান্ড !




অনলাইন ডেস্ক//
পিরোজপুরের নাজিরপুরে বৃদ্ধ পিতাকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে পুত্র ওলামালীগ নেতা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুইচাকাঠী গ্রামে। গুরুতর আহত পিতা মো. শুকুর আলী মোল্লাকে (৭২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। আর অভিযুক্ত পুত্র মো. রফিকুল ইসলাম উপজেলা ওলামালীগেরর সাধারন সম্পাদক ও ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল তত্ত্বাবধায়ক বলে উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা শেখ মনির আহম্মেদ নিশ্চিত করেছেন।

ওলামালীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাশে বড় বুইচাকাঠী গ্রামে আল-হেরা মহিলা মাদরাসার পরিচালক। আহত পিতা শুকুর মোল্লা জানান, ওই দিন সকালে পুরান বাড়িতে বসে দ্বিতীয় পুত্র রফিকুল ইসলাম (৪০) এর স্ত্রী তার (রফিক) সামনে বসে আমার সাথে অসোভন আচরন করে। এ নিয়ে কথার এক পর্যায় রফিক ঘরে থাকা হাতুড়ি এনে তা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আহত করে। এব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার পিতা নিজেই হাতুড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ মো. কাওছার হোসেন জানান, তার অবস্থা আশঙ্কাজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD