নকল সরবরাহের অপরাধে পিরোজপুরে দুই নারীকে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নকল সরবরাহের অপরাধে পিরোজপুরে দুই নারীকে জরিমানা

নকল সরবরাহের অপরাধে পিরোজপুরে দুই নারীকে জরিমানা




থানা প্রতিনিধি:পিরোজপুরের ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা করায় দুই নারীকে আটক করে জরিমানা করা হয়েছে। আজ শনিবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।ওই কেন্দ্রে দায়িত্বরত এস আই কামাল উদ্দিন জানান, পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের চেষ্টা করেন উপজেলার সাউথখালী গ্রামের নাসির উদ্দিন শেখের স্ত্রী কামরুন নাহার (৩২) ও মৃত আব্দুল হাকিমের মেয়ে নাবিলা আক্তার (২০) কে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ কামরুন নাহারকে ৫ হাজার ও নাবিলা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন।কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সন্দেহজনক ভাবে কেন্দ্রের পাশে অবস্থান করায় দুই নারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী চালিয়ে পরীক্ষার সংশ্লিষ্ট কিছু কাগজপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD