ধর্ম অবমাননার গুজবে প্রাণ গেল পোশাক শ্রমিকের, প্রতিবাদে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




ধর্ম অবমাননার গুজবে প্রাণ গেল পোশাক শ্রমিকের, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ধর্ম অবমাননার গুজবে প্রাণ গেল পোশাক শ্রমিকের, প্রতিবাদে বরিশালে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন বক্তারা।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চা বরিশালের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু। বক্তব্য রাখেন বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায়, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা।

বক্তারা বলেন, পরিকল্পিত গুজব ছড়িয়ে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এক ভয়াবহ নজির। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা আরও বাড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা বলেন, দীপু চন্দ্র দাস ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী ও ছোট সন্তানসহ পরিবারটি মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য পরিষদ, কমিউনিস্ট পার্টি, আর্যলক্ষ্মী সমিতি, যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ঘটনার পর র‍্যাব ও পুলিশ যৌথ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তে এখন পর্যন্ত ধর্ম অবমাননার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD