তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অংশগ্রহণ করবে বরিশালের ৫ লাখ নেতাকর্মী Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অংশগ্রহণ করবে বরিশালের ৫ লাখ নেতাকর্মী

তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অংশগ্রহণ করবে বরিশালের ৫ লাখ নেতাকর্মী




নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বরের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে একত্রিত হন। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

সভায় নেতৃবৃন্দ সম্ভাব্য কর্মসূচি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়।

এর পূর্বে, ২১ ডিসেম্বর বিকেলে নগরীতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সভাপতিত্ব করেন। সভায় বরিশাল বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির নেতৃবৃন্দ জানান, স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কর্মসূচি সুসংগঠিত ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে। তারা আশা প্রকাশ করেছেন, বরিশাল থেকে অংশগ্রহণকারীর সংখ্যা লক্ষাধিক হবে এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD