টাকা ছাড়া মিলছে না জাতীয় পরিচয়পত্র ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টাকা ছাড়া মিলছে না জাতীয় পরিচয়পত্র !

টাকা ছাড়া মিলছে না জাতীয় পরিচয়পত্র !




অনলাইন ডেস্ক :
জাতীয় পরিচয়পত্র বিতরণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ও মঙ্গলবার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ পরিচয়পত্র বিতরণ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকার কর্তৃক বিনামূল্যের হালনাগাদকৃত জাতীয় পরিচয়পত্র বিতরণে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে জনপ্রতি ২০ টাকা করে আদায় করা হয়েছে। আর যার টোকেন নেই, তার ১২০ টাকা দিতে হয় । নির্ধারিত অংকের এ টাকা দিয়েই পরিচয়পত্র সংগ্রহ করতে হয়। ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন দর্জি বলেন, ‘২০ টাকা দিয়ে ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) ছাড়াইছি। টোকেন না থাকলে ১২০ টাকা দিয়ে আইডি কার্ড আনতে হয়।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ডাটা-এন্ট্রি অপারেটর আল আমিনের উপস্থিতিতে কয়েকজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বাবদ টাকা আদায় করছেন। তিনি সেখানে পরিচয়পত্র বিতরণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অথচ এ বিষয়ের সত্যতা পাওয়া গেলেও ডাটা-এন্ট্রি অপারেটর আল আমিন বলেন, ‘কে টাকা নিচ্ছে? কই কেউ নিতেছেনাতো। কেন নিতেছে, আপনি তাদের কাছে জিজ্ঞস করেন।’ এসময় কয়েকজন ভুক্তভোগী এসে তার (আল আমিন) কাছে টাকা আদায়ের বিষয়টি মৌখিকভাবে জানালেও তিনি নীরব ভূমিকায় ছিলেন।

জানতে চাইলে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, ‘নির্বাচন অফিসের লোক এসে আইডি কার্ড বিতরণ করেছে। এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘১০১৪-১৭ সাল পর্যন্ত হালনাগাদকৃত ২২শ’ লেমিনেটিং ভোটার আইডি কার্ড চরমোন্তাজে বিতরণ করা হয়। এখানেতো কোন বরাদ্দ নেই। হয়তো খরচ বাবদ ১০ টাকা নিতে পারে। তাও কোন নির্দেশনা নেই। চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় বিতরণ করবে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তৌছিফ আহম্মেদ বলেন, ‘এ ঘটনাটি আমি শুনিনি। তবে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নিব।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD