চোরাগুপ্তা মিছিলের অর্থদাতা সন্দেহে আওয়ামী লীগ নেত্রী আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




চোরাগুপ্তা মিছিলের অর্থদাতা সন্দেহে আওয়ামী লীগ নেত্রী আটক

চোরাগুপ্তা মিছিলের অর্থদাতা সন্দেহে আওয়ামী লীগ নেত্রী আটক




নিজস্ব প্রতিবেদক ॥ ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলিয়াবাকপুর এলাকা থেকে আটক হন সাবিনা ইয়াসমিন।

আটক সাবিনা ইয়াসমিন সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাবিনা ইয়াসমিনের মেয়ে জামাই খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনি সক্রিয় ছাত্রলীগ কর্মী।

এছাড়া সম্প্রতি বরিশালের বিভিন্ন এলাকায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরাগুপ্তা মিছিল করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব কর্মসূচিতে অর্থায়নের অভিযোগে সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD