চরমোনাই আখেরী মুনাজাতে লাখো মুসল্লীর অশ্রুধারা, সমাপ্ত ৩ দিনের মাহফিল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরমোনাই আখেরী মুনাজাতে লাখো মুসল্লীর অশ্রুধারা, সমাপ্ত ৩ দিনের মাহফিল

চরমোনাই আখেরী মুনাজাতে লাখো মুসল্লীর অশ্রুধারা, সমাপ্ত ৩ দিনের মাহফিল




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত তিনদিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল শনিবার সকাল ৯টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ২৬ নভেম্বর বুধবার বাদ জোহর পীর সাহেব চরমোনাই আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাহফিল শুরু হয়। দেশ–বিদেশের লাখো মানুষ ভিড় করেন এই আধ্যাত্মিক সমাবেশে।

আখেরী মুনাজাতে পীর সাহেব জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত–নিহতদের জন্য দোয়া করেন। দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মামলাবাজদের ভয়–হুমকি থেকে রক্ষা করতে আল্লাহর সাহায্য কামনা করেন। পাশাপাশি ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া ও বিশ্বের নিপীড়িত মুসলমানদের মুক্তি, নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া করেন তিনি।

সমাপনী বয়ানে তিনি বলেন—“দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহই সকল পাপ ও দুর্নীতির মূল। হায়াত শেষ হলে পৃথিবীর ধনসম্পদের কোনো মূল্য থাকে না।” তিনি তাকওয়া অর্জন, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ, অহংকার ত্যাগ, হিংসা–বিদ্বেষ দূর করা, রাগ নিয়ন্ত্রণ, এবং ক্বলব পরিশুদ্ধ করার জন্য নিয়মিত জিকির করার আহ্বান জানান।

তিনি আরও বলেন—“যার মনে আল্লাহর ভয় নেই, সে মানুষ বড় হলেও আল্লাহর কাছে মূল্যহীন।” পরিবারে খাঁটি পর্দা প্রতিষ্ঠা, নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকা, সাপ্তাহিক তালীম ও জিকিরে অংশ নেওয়া এবং শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার ওপর বিশেষ জোর দেন তিনি।

আখেরী মোনাজাতের আগে পীর সাহেব বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন এবং মুরিদানদের নেক আমল, পরহেজগারি ও তওবার ওপর দৃঢ় থাকার উপদেশ দেন। শেষে লাখো মুসল্লীর অংশগ্রহণে অশ্রুসিক্ত পরিবেশে দোয়ার মাধ্যমে মাহফিলের পর্দা নামে। এ বছর মাহফিলে মূল ৭টি বয়ান ছাড়াও দেশের বরেণ্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD