গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী

গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী




গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ মোট আটজন গুরুত্বর আহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, মাইক্রোবাসটি সামনের গাড়ির কারণে থেমে ছিল। হঠাৎ বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যান মাইক্রোবাসকে ধাক্কা দেয় এবং চালক দ্রুত পালিয়ে যায়। এতে যানবাহনটি ঘটনাস্থলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, আহতরা বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

ঘটনাস্থলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার জন্য প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার ফলে স্থানীয়রা সড়ক নিরাপত্তার প্রতি জোর দেওয়া এবং চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD