গলাচিপায় লটারির নামে টাকা হাতিয়া নেয়া চক্রের পণ্য সামগ্রী জব্দ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় লটারির নামে টাকা হাতিয়া নেয়া চক্রের পণ্য সামগ্রী জব্দ

গলাচিপায় লটারির নামে টাকা হাতিয়া নেয়া চক্রের পণ্য সামগ্রী জব্দ




নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: গলাচিপা খেয়াঘাটে একটি প্রতারণা চক্র লটারীর নামে বিভিন্ন পণ্য সামগ্রী পুরস্কার দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গলাচিপা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম বুধবার রাত ৯ টায় আকস্মিক অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করে।

 

স্থানীয় জণগণ সূত্রে জানা যায় ৫০-১০০ টাকার টোকেন দিয়ে ২০-৩০ জন কুপন ক্রয় করে লটারী দিয়ে ৩-৪ জনকে পণ্য সামগ্রী দিয়ে বাকি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। চক্রটি প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজারে বিশেষ করে গলাচিপা পৌরসভার আড়ৎপট্টি এলাকায় এই অবৈধ ব্যবসা চালিয়ে মানুষকে আর্থিকভাবে প্রতারিত করছে বলে অভিযোগ রয়েছে। এই চক্রটির পিছনে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এছাড়া প্রতারণা চক্রটি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

 

আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই প্রতারক চক্রটি অবৈধ ব্যবসা গলাচিপা পৌরসভায় কিভাবে চালিয়ে যাচ্ছে তাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

 

জব্দকৃত মালামালের মধ্যে সিলভার কলস, জগ, বাটি, সয়াবিন তৈল, কোল্ড ড্রিংকস সহ বিভিন্ন পণ্য সমাগ্রী উপজেলা নির্বাহী করে জব্দ করেন এবং তিনি প্রকাশ্যে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দিবেন বলে জানা যায়। অভিযানের সময় অপরাধীরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD