গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত

গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত

গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত




 

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)।। “মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে।রবিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ ও প্রগতি যুব ফাউন্ডেশন সংগঠনের ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

 

 

উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার আঃ হালিম, মোঃ আলী আজগর, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদ, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং কয়েকটি যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি বলেন, যুবকরাই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্নধার, তাদের সুযোগ্য নেতৃত্বের সুবাধে দেশ হয়ে উঠবে সমৃদ্ধশালী এক দেশ যার নাম আমার বাংলাদেশ।

 

 

যুবকরাই বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। তাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় দেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবদের জন্য ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD