গলাচিপায় এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

গলাচিপায় এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা:নিরপেক্ষ ও হয়রানি মুক্ত এইচএসসি পরীক্ষায় দেয়ার জন্য তৃতীয় ভেনু কেন্দ্র’র দাবিতে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। রবিবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ এবং একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দুই কলেজের শিক্ষকদের মধ্যকার বিরোধ রেষারেষির কারনে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়। এ কারণে আশানুরূপ ফলাফল অর্জন করা যায় না। এই জন্য তারা গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিরপেক্ষ ভেনুতে পরীক্ষা দিতে আগ্রহী।

 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন ও গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবয় সোমবার তাদের দাবির বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসবেন বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

তাদের উক্ত দাবিগুলো মানা না হলে পরীক্ষা বর্জন করার মত কঠোর হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD