খাল পুনঃখননে কৃষকের জমিতে পৌঁছাবে জোয়ারের পানি: তথ্যমন্ত্রী Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




খাল পুনঃখননে কৃষকের জমিতে পৌঁছাবে জোয়ারের পানি: তথ্যমন্ত্রী

খাল পুনঃখননে কৃষকের জমিতে পৌঁছাবে জোয়ারের পানি: তথ্যমন্ত্রী




গৌরনদী প্রতিনিধি ॥ খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার দেশব্যাপী বড় পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচির সুফল দেশের মানুষ পেয়েছিল, যা আজও বাস্তব সত্য। কিন্তু পরবর্তীতে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।

রোববার বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পুনঃখননের ফলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে, যা কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি বলেন, সরকার জনগণের সরকার হিসেবে কাজ করতে চায়, কোনো দলীয় রাষ্ট্র গঠন করতে চায় না। জনগণের ভোটে নির্বাচিত হলে সরকার দায়িত্বে থাকবে, অন্যথায় থাকবে না—তবে নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। একইসঙ্গে প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিন বরিশালসহ ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও জানান, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন শিগগির করা হবে। বরিশালে শুরু হওয়া এই প্রকল্প বৃহৎ কর্মসূচির অংশ। পাশাপাশি বনায়নের জন্য গাছ রোপণ কার্যক্রমও শুরু হয়েছে এবং ভবিষ্যতে কাজ আরও ত্বরান্বিত করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD