কুয়াকাটায় ৬৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৬ Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা আল্লাহর ঘরে যাত্রা, দেশের জন্য দোয়ার আহ্বান প্রধানমন্ত্রীর




কুয়াকাটায় ৬৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৬

কুয়াকাটায় ৬৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৬




কলাপাড়া প্রতিনিধি॥
প্রস্তাবিত জেলা কলাপাড়ার সাগর সৈকত কুয়াকাটা পৌরসভা ঘেঁষা খাজুরা গ্রাম থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ শাকিল (২২) নামের যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটায় মহিপুর থানা পুলিশ শাকিলকে ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই হাফিজ জানান, কথিত ছাত্রলীগের হাইব্রিড নেতা সোহেল খা’র ইয়াবার চালান আনা-নেয়ার কাজ করছিল শাকিল। সোহেল খাঁ বছর খানেক আগে ছাত্রলীগে ঢুকে গেছে। এর আগে মাদ্রাসায় কয়েক ক্লাশ পড়া সোহেল খাঁ কুয়াকাটায় বখাটেপনা করে বেড়াত। স্থানীয় এক ফিস র্মাচেন্ট কাম খমতাসীন দলের জনপ্রতিনিধি গডফাদারের ছত্রছায়ায় একাধিক মামলার আসামী সোহেল খাঁ রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে সৈকত আবাসিক হোটেল থেকে ২০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকে ইয়াবা ব্যবসার কারবারি বলে জানাগেছে। মহিপুর থানা পুলিশ বুধবার বিকেল তিনটার দিকে আবাসিক হোটেল পাঁচ তারা হোটেলের ১৭ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করেছে । এরা হচ্ছে বেল্লাল খাঁ ওরফে টাওয়ার বেল্লাল, খলিলুর রহমান, অপু খাঁ, মামুন হাওলাদার ও শহিদুল ইসলাম। গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি কুয়াকাটায়। বাকিদের বাড়ি বরগুনার বিভিন্ন এলাকায়। এসআই এনায়েত হোসেন জানান, এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। টাওয়ার বেল্লালের নেতৃত্বে তাঁদের গডফাদারদের প্রশ্রয়ে দীর্ঘদিন একটি চক্র কুয়াকাটায় ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD