কালের বিবর্তনে জৌলুস হারাচ্ছে পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কালের বিবর্তনে জৌলুস হারাচ্ছে পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগার

কালের বিবর্তনে জৌলুস হারাচ্ছে পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগার




পটুয়াখালী প্রতিনিধি ॥ মাতৃভাষা বাংলা রক্ষার দাবীতে জীবনবাজী রেখে যারা রাজপথ কাঁপিয়েছিলেন তাদের স্মৃতি বহন করছে পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগার। নতুন প্রজন্ম এ পাঠাগারে এসে জ্ঞান চর্চার পাশাপাশি নিজেদেরকে সংস্কৃতি চর্চায় যুক্ত রাখলেও কালের বিবর্তনে জৌলুস হারাচ্ছে স্মৃতি বিজরিত এ স্থাপনাটির। পাঠাগারটির এখন জরাজীর্ন দশায় মনোকস্টে ভূগছেন এর সতীর্থরা।

১৯৫৪ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু হয়েছিল এ পাঠাগারের। স্থানীয় অনেক রাজনীতীবীদের রাজনীতির হাতেখড়ি এ পাঠাগার থেকে। সামাজিক এ প্রতিষ্ঠানটি প্রগতিশীল রাজনীতির সুতিকাগার এই পাঠাগার। বাহান্নের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গকারীদের সাথে গ্রেফতার হয়েছিলেন পটুয়াখালীর কৃতি সন্তান এবিএম আবদুল লতিফ। পুলিশের ট্রাক থেকে পালিয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে শহীদদের রক্তমাখা কাপড় নিয়ে ফিরে এসেছিলেন পটুয়াখালী।

ভাষা আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী পটুয়াখালীর আরেক কৃতি সন্তান সৈয়দ আশরাফ হোসেনের সঙ্গে জুবিলী স্কুল মাঠে সতীর্থদের সাথে সভা করেন। সেখানে কবি খোন্দকার খালেককে আহবায়ক করে গঠন করেন পটুয়াখালী মহকুমা বাংলা ভাষা আন্দোলন পরিষদ।

পাঠাগারে এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান, বেগম সুয়িফা কামালসহ অনেক বরেন্য মনীষী। এরপর থেকে শুদ্ধ বাঙ্গালী সংস্কৃতি চর্চার আধার হিসেবে পাঠাগারটি অগ্রগন্য হিসাবে স্বীকৃতি লাভ করে। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন বলেন, পাঠাগারটিকে সকল প্রকার সহযোগীতা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD