কলাপাড়ায় প্রতিবাদ সামাবেশ ও মানববন্ধন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




কলাপাড়ায় প্রতিবাদ সামাবেশ ও মানববন্ধন

কলাপাড়ায় প্রতিবাদ সামাবেশ ও মানববন্ধন




কলাপাড়ায় প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় নির্যাতন নিপীড়ন পাশবিক হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরপট্টিতে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘বিবেক জাগ্রত করুন মানুষরূপী দানবদের প্রতিরোধ করুন’ এ স্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কলাপাড়া মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর নাগরিক উদ্যোগ ও প্রগতি পাঠাগার এ কর্মসূচীর আয়োজন করে।

কমরেড নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, শিক্ষক নমীতা দত্ত, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, মাঈন উদ্দিন আহম্মেদ তোহা, প্রভাষক নিজাম উদ্দিন, নীল রতন কুন্ড প্রমুখ। বক্তারা সম্প্রতি মহিপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুরভী আক্তার ইভাকে ধর্ষণ শেষে হত্যা এবং পহেলা সেপ্টেম্বর সকালে ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে নবম শ্রেণির ছাত্রী তুলি আক্তারকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বখাটে নাঈমের সহযোগী রণি গাজীকে গ্রেফতারের দাবি জানান। এবং সরকারিভাবে তুলির উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি করেন। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া-আসার সকল পথ বখাটে মুক্ত করার দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD