কলাপাড়ায় কাফনের কাপড় মাথায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় কাফনের কাপড় মাথায়

কলাপাড়ায় কাফনের কাপড় মাথায়




ভয়েস অব বরিশাল :
বসতভিটাসহ তিনফসলী জমি অধিগ্রহণের আওতা থেকে বাতিলের দাবিতে কাফনের কাপড় মাথায় বেধে মানববন্ধন করেছে শত শত মানুষ। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কালু মিয়ার বাজার সংলগ্ন সড়কে শুক্রবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, মো. বাহারুল আলম সানু উকিল, হাজী মো. কালাই মোল্লা ও মো. ফরিদ তালুকদার প্রমূখ। বক্তারা তিন ফসলী জমি অধিগ্রহন প্রক্রিয়া বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান। দিনমজুর ইসমাইল হাওলাদার জানান, জমিতে ধান, ডাইল, তরমুজ, বাদাম, ভূট্টা, আলু, মরিচসহ রবিশস্য আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এখন চাষের জমিসহ বাড়িঘর নিয়ে গেলে তিনি স্ত্রী-পরিজন নিয়ে পথে বসে যাবেন। মোসা. খালেদা বেগম জানান, জমি-জিরেত গেলে কই যাবেন।

এসব মানুষের দাবি, ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া, ছৈলাবুনিয়া, নিশানবাড়িয়া ও পার্শ¦বর্তী চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের তিন ফসলী জমিতে কোন বিদ্যুতকেন্দ্র নির্মানের জন্য অধিগ্রহন করতে দেয়া হবেনা। ইতোমধ্যে অন্তত চারটি পাওয়ারপ্লান্টের জন্য প্রায় ৩ হাজার একর ভূমি অধিগ্রহণ করেছে। এখন সেনাকল্যাণ সংস্থা আরও এক হাজার একর ভূমি অধিগ্রণ করে তাইলে ধানখালীতে তিন ফসলী জমির কোন চিহ্ন থাকবে না।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, আমার কাছে ওই এলাকার আতাউর রহমান নামে একজন ভদ্রলোক আসছিল। আমাকে তিনি এ ব্যাপারে অবগত করেছেন। তাপ বিদ্যুত কেন্দ্র নির্মান করার জন্য সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের আদেশ রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD