করোনা: বরিশাল বিভাগের অর্ধেক রোগী সুস্থ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা: বরিশাল বিভাগের অর্ধেক রোগী সুস্থ

করোনা: বরিশাল বিভাগের অর্ধেক রোগী সুস্থ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ৬ জেলায় এই পর্যন্ত মোট ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৯৫ জনের। গড় হিসাবে মোট আক্রান্তের মধ্যে ৪৯ দশমিক ৫৯ শতাংশ রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন।

 

 

এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ দশমিক ৭২ শতাংশ, পটুয়াখালীতে ৪৪ দশমিক ০৫ শতাংশ, ভোলায় ৬৯ দশমিক ৩৬ শতাংশ, পিরোজপুরে ৪৫ দশমিক ৬৩ শতাংশ, বরগুনায় ৫২ দশমিক ৭৪ শতাংশ ও ঝালকাঠিতে ৫০ দশমিক ৬৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন।

 

 

হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিভাগের মধ্যে ভোলা জেলায় সুস্থের হার সর্বোচ্চ। অপরদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৬ হাজার ২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

 

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গোটা বিভাগে ২ হাজার ৩৮১ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরই মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD