উলানিয়া রাজাপুর গ্রামে ১টি কেন্দ্রে চাল বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উলানিয়া রাজাপুর গ্রামে ১টি কেন্দ্রে চাল বিতরণ

উলানিয়া রাজাপুর গ্রামে ১টি কেন্দ্রে চাল বিতরণ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের মেহেন্দিগঞ্জে উলানিয়া ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য সল্প মূল্যে ফেয়ার প্রাইজের চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে আজ সকাল ৯টায় ফকিরের পুল সংলগ্ন ৭নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে ১টি কেন্দ্রে। খাদ্য বান্ধন কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে মাথাপিচু কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিক্রির কার্যক্রম শুরু করা হয়।

এই কার্যক্রমের উদ্বোধন করেণ উলানিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন টেক অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ আবুল হোসেন হাওলাদার, ডিলার মোঃ জগলুর রহমান বাদল, ডিলার মোঃ আফছার উদ্দিন ঢালী সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন কার্ডধারীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছেন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করার কথা। তিনি তা বাস্তবায়ন করেছেন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে কার্ডধারীদেরকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে এই কার্যক্রম চালু রাখার আহবান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD