উজিরপুর-বানারীপাড়ায় যুবদলের পুরনো কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুর-বানারীপাড়ায় যুবদলের পুরনো কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা

উজিরপুর-বানারীপাড়ায় যুবদলের পুরনো কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন উজিরপুর ও বানারীপাড়া উপজেলা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উজিরপুর ও বানারীপাড়া উপজেলা যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ঘোষিত উজিরপুর উপজেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এএফএম সামসুদ্দোহা আজাদ। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে এস এম কাইয়ুমকে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মনির হোসেন মল্লিক। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. ফজলুল হক বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজ সিকদার।

অপরদিকে বানারীপাড়া উপজেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন মো. ছাব্বির আহমেদ সুমন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহরাব হোসেন তালুকদার। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মিজানুর রহমান মিজানকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. হারুন তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহফুজুর রহমান লিটনকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বৃহস্পতিবার ঘোষিত এ কমিটিগুলোর অনুমোদন প্রদান করেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে উভয় উপজেলা যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD