উজিরপুর এসিল্যান্ডের সরকারি বাসভবনে চুরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুর এসিল্যান্ডের সরকারি বাসভবনে চুরি

উজিরপুর এসিল্যান্ডের সরকারি বাসভবনে চুরি




উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুম্পা সিকদারের বাসায় চুরি হয়েছে।গত রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।উজিরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুম্পা সিকদার বলেন,গত পাঁচ দিন ধরে তিনি অফিসিয়াল ট্রেনিং এ ঢাকায় ছিলেন।রোববার বেলা দুইটার দিকে তিনি বাসায় ফিরে দেখেন,দরজার তালা কাটা।

ভেতরে গিয়ে দেখেন,তার আলমারিতে রাখা চার ভড়ি স্বর্ণালংকার,৮৫ হাজার টাকার প্রাইজবন্ড ও কর্মচারীদের বেতন-ভাতার নগদ দেড় লাখ টাকা চুরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল খান জানান,গত পাঁচ দিন সহকারি কমিশনার (ভূমি) রুম্পা সিকদার বাসায় ছিলেন না।ধারনা করা হচ্ছে এর সময়ের মধ্যে যে কোনো চুরি সংঘটিত হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।এদিকে উপজেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার সরকারি বাসভবনে চুরির ঘটনায় থানা পুলিশের দায়িত্ব পালন নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।সেই সাথে যান-মালের নিরাপত্তাহীনতার আতংকেও রয়েছে গোটা উপজেলাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD