ইউএনওর অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইউএনওর অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

ইউএনওর অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল




ভয়েস অব বরিশাল ডেস্ক।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলমের অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করছেন। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তারা উপজেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। নেতাকর্মীরা ওই ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অফিস লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করছেন। একপর্যায়ে নেতা-কর্মীরা কক্ষের বাইরে এসে পরিষদ চত্বরে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। দ্রুত ইউএনওকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ মিছিল করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।

মিছিল শেষে পরিষদের সামনে প্রধান সড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বর্তমান ইউএনও দুর্নীতিবাজ ও প্রত্যেকটা কাজে তাকে পার্সেন্টিজ দিতে হয়। গোপনে তিনি বিভিন্ন কাজ করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছেন। তাকে অপসারণ না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলতে থাকবে। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুন বেগমগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন মাহাবুব আলম। এর আগে তিনি দাউদকান্দি ইউএনও ছিলেন। ৫ মার্চ তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি। এ বিষয়ে বেগমগঞ্জের ইউএনও মাহবুব আলম বলেন, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি নিজেই জানি না। আর আমার বদলি-পদায়ন সব ঊর্ধ্বতন মহলের হাতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD