আগৈলঝাড়ায় পরীক্ষার্থীকে পিটিয়ে উল্টো হামলাকারীর থানায় অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় পরীক্ষার্থীকে পিটিয়ে উল্টো হামলাকারীর থানায় অভিযোগ

আগৈলঝাড়ায় পরীক্ষার্থীকে পিটিয়ে উল্টো হামলাকারীর থানায় অভিযোগ




আগৈলঝাড়া প্রতিনিধি :বরিশালের আগৈলঝাড়ায় বাজার ঝাড়ুদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে উল্টো সেই আহত ভাতিজিরি বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কাকা। উপজেলার বড় বাশাইল গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ বিশ্বাসের বিধবা স্ত্রী ও বাশাইল হাটের ঝাড়–দার জোৎস্না বিশ্বাস জানান, তার মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বীনা বিশ্বাসের সাথে বাড়ির সীমানার গাছ নিয়ে তার দেবর পরেশ বিশ্বাসের (২২) সাথে সোমবার রাতে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে পরেশ তার মেয়ে বীনাকে মারধর করে ঘরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে বীনা অজ্ঞান হয়ে পরে। রক্তাক্ত জখম অবস্থায় বীনাকে প্রথমে স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বীনাকে পরদিন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে বীনাকে মারধর করায় ফেঁসে যাওয়ার ভয়ে কাকা পরেশ নিজে হাসপাতালে ভর্তি হয়ে উল্টো থানায় বীনার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে বীনাকে মারধরের সত্যতা পেয়েছেন বলে জানান এসএসআই মাকসুদুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD