আগেই সাটানো হয়েছে বরিশালে নৌকার পোস্টার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগেই সাটানো হয়েছে বরিশালে নৌকার পোস্টার

আগেই সাটানো হয়েছে বরিশালে নৌকার পোস্টার




অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই তোড়জোড় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। বিএনপির পক্ষ থেকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলেও বসে নেই আওয়ামী লীগের সম্ভ্রাব্য প্রার্থীরা। এরমধ্যে আগেভাবেই এক সম্ভ্রাব্য প্রার্থী দলীয় প্রতীক নৌকার পোস্টার করে পুরো উপজেলায় সাটিয়ে দিয়েছেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার।

ওই উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল আহম্মেদ আজাদ উপজেলা নির্বাচনে সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী।

 

বাবুগঞ্জ উপজেলা জুড়ে সাটিয়ে দেয়া এ পোস্টার নিয়ে খোঁদ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনা। তবে প্রার্থীতা নির্ধারণের আগেই পোস্টার ছাপানোর বিষয়ে ইকবাল আহম্মেদ আজাদ বলেন, আমি সাধারণ মানুষ আইন কানুন বুঝিনা। ভাল লেগেছে তাই পোষ্টার ছাপিয়েছি।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমদাদ হোসেন দুলাল বলেন, কোনো কিছু নির্ধারণ হওয়ার আগেই তিনি কিভাবে এ পোস্টার ছাঁপিয়েছেন তা আমার বুঝে আসেনা।

 

সে বলতে পারতো আমি উপজেলা নির্বাচন করতে চাই সকলের দোয়া প্রার্থী, তবে সে মার্কা দিয়ে পোষ্টার ছাঁপানোর বিষয়টি নিয়ম বহির্ভূত বলে আমি মনে করছি।

 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বরিশাল জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, উপজেলা নির্বাচনের এখনও কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। তৃণমূল পর্যায়ে আলোচনার মাধ্যমে তিনজনের একটি প্যানেল আমরা কেন্দ্রে পাঠাবো।

 

কেন্দ্র সেটিকে চূড়ান্ত করবে। আগামী ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা রয়েছে। নির্বাচনের প্রার্থিতা নিধারণের আগেই যদি কেউ নৌকায় ভোট চেয়ে পোস্টার লাগান তাহলে তিনি চরম ভুল করেছেন।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD