৪ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৪ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা

৪ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা




নিজস্ব প্রতিবেদক॥  নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু সহ চার দফা দাবীতে ক্লাশ, পরীক্ষা বর্জন করে বরিশালে টানা অস্টম দিনে অবস্থান কর্মসূচী পালন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ক্লাশ, পরীক্ষা এবং পেশাগত দায়িত্ব বর্জন করে শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ত্বরে অবস্থান কর্মসূচী শুরু করেন তারা। কর্মসূচী চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরন ও ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরন করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবীতে গত ৬ জুলাই থেকে দেশের ৭টি নার্সিং কলেজে একযোগে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

গত কয়েক দিনে ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান, মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করেছে। এই ধারাবাহিকতায় আজ তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করছে। ৪ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD