হিজলায় সাংবাদিকদের ৪ টি মোটর সাইকেল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় সাংবাদিকদের ৪ টি মোটর সাইকেল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

হিজলায় সাংবাদিকদের ৪ টি মোটর সাইকেল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

হিজলায় সাংবাদিকদের ৪ টি মোটর সাইকেল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন




থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় সাংবাদিকদের ৪ টি মোটর সাইকেল ভাংচুর ও পুলিশের মামলায় স্থানীয় এক সংবাদর্কমীর নাম অর্ন্তভুক্ত করার প্রতিবাদে ২০ ডিসেম্বর (রোববার) সকাল সারে ১১ টায় হিজলা প্রেসক্লাব ও রির্পোটাস ইউনিটি সহ সকল সাংবাদিকবৃন্দ আয়োজনে হিজলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ, সাংবাদিক আবদুল হামিদ, মোঃ নুরনবী, সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম সুমন তালুকদার, আবদুল আলীম, তালুকদার মামুন সহ অনান্য সাংবাদিকবৃন্দ।

 

এছাড়াও মানববন্ধনে সহমত জানিয়ে অংশগ্রহন করে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নায়েব আবদুল কুদ্দুস, উপজেলা র্দূনীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সরকারী হিজলা কলেজের সাবেক অধ্যক্ষ খগেন চন্দ্র বিশ্বাস, হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রেমজিলাল দাস, মুলাদী প্রেসক্লাবের সহ সভাপতি মোশারফ হোসেন, মুলাদী সাংবাদিক সম্মিলিত ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকদের মটরসাইকেল ভাঙচুর করার সাথে যারা জরিত তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পুলিশের করা মামলা থেকে সাংবাদিক কাজী মহসিনের নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে রাজনৈতিকদল ও প্রশাসনকে হুশিয়ারী দিয়ে বলেন এ বিষয়ে ব্যবস্তা গ্রহন না করা হলে কঠোর র্কমসূচী দেওয়া হবে।

 

 

মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসকের বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয় ।

 

 

উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সর্ংঘষ হয়। এই সংবাদ হিজলা উপজেলার সবত্র ছড়িয়ে পরলে হিজলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহে সেখানে উপস্থিত হয় এবং তাদের ব্যবহিত মটর সাইকেল নিরাপদ স্থান ডাক বাংলোতে রাখে। রাত অনুমানিক ১০টার দিকে উভয় গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের একপর্যায়ে সংঘর্ষকারীরা গুলিবর্ষন শুরু করে। এতে গুলিবর্ষনে শব্দে সাংবাদিকরা আতœরক্ষাথে নিরাপদ স্থানে চলে যায়।

 

সেখানে থাকা সাংবাদিকদের ৪ টি মটর সাইকেল ভেঙ্গে চুরমার করে দেয়। সাংবাদিকদের মটরসাইকেল ভাংচুরের প্রতিবাদে গত ১৮ তারিখ হিজলা প্রেসক্লাবে জরুরী সভা থেকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচীর ঘোষনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD