হিজলায় নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার

হিজলায় নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার




থানা প্রতিনিধি॥  নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে, বরিশালের হিজলা উপজেলায় জনসচেতনতা সৃজনের নিমিত্তে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জনশক্তি রপ্তানি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে,১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। হিজলা থানার ওসি (তদন্ত ) মোঃ ইলিয়াস তালুকদার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশালের ইনেস্টেক্টর খান মাহমুদ হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।

সেমিনারে মুক্ত আলোচনার মাধ্যমে উঠে এসেছে, আমাদের দেশের পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকগণ বিদেশে গিয়ে বেশি নির্যাতনের শিকার হয়। আর এর মূল কারণ দক্ষ জনশক্তির অভাব। টিটিসির মাধ্যমে বিদেশগামীদের দক্ষতা সম্পন্ন করতেই সরকারের এই উদ্যোগ। দক্ষ জনশক্তি দেশের উন্নয়নের জন্যও প্রয়োজন। উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তির বিকল্প নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD