হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ

হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ




হিজলা প্রতিনিধি ॥ জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে আবারও কঠোর অবস্থানে প্রশাসন। জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযানে হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা রক্ষা কর্মসূচির আওতায় নদীতে অভিযান চালিয়ে জেলেদের পেতে রাখা মোট ১ লাখ ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে জাটকা নিধনের উদ্দেশ্যে এসব জাল ব্যবহার করছিল।

মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে অবৈধভাবে জাটকা নিধনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মেঘনা নদীকে কারেন্ট জাল ও জাটকামুক্ত রাখতে ভবিষ্যতে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ জালের ব্যবহার ও জাটকা নিধনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD